বিশ্ব
ক্যাপিটলে গুলিতে নিহত ৪, ১৬ ট্রাম্প সমর্থক আটক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসে যৌথ অধিবেশনে বসেন আইনপ্রণেতারা। এসময় কংগ্রেস ভবন ক্যাপিটলে ঢুকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সশস্ত্র সমর্থকরা বড় ধরনের বিক্ষোভ শুরু করেন।
এক পর্যায়ে গুলি বিনিময়ের ঘটনা ঘটলে এক নারীসহ নিহত হন ৪ জন।
এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। এ ঘটনায় ট্রাম্পের ১৬ সমর্থককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিবিসি, ওয়াশিংটন পোস্ট এবং অন্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
এর আগে ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন টাওয়ার, লিংকন মেমোরিয়াল, পার্ক, লেক ও ক্যাপিটল হিলে জড়ো হয়ে ট্রাম্পের সমর্থকরা নির্বাচন প্রত্যাখান করে এবং দাবি করে নির্বাচনে কারচুপির মাধ্যমে বিজয়ী হয়েছেন জো বাইডেন।



