বাংলাদেশ

‘ত্রাণ চাই না, বাঁধ চাই’ প্ল্যাকার্ড গলায় বক্তব্য দিলেন এমপি

পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এস এম শাহজাদা, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন।

বুধবার (১৬ জুন) দুপুরে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় ৯ মিনিট বক্তব্য দেন এ সংসদ সদস্য।

এ সময় তার গলায় ‘আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না বাঁধ চাই’ লেখা প্ল্যাকার্ড ঝুলানো ছিল।

পটুয়াখালী থেকে নির্বাচিত এ সংসদ সদস্য বলেন, সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের পর তিনি ত্রাণ নিয়ে নিজ নির্বাচনী এলাকায় গিয়েছিলেন। সেখানে জনগণের রোষানলে পড়তে হয়েছে। এলাকাবাসী ত্রাণ চান না, তারা স্থায়ী বেড়িবাঁধ চান।

এই বক্তব্য দেওয়ার সময় তিনি ওই প্লাকার্ডটি নিজের গলায় ঝুলিয়ে দেখান। তিনি বলেন, এলাকাবাসী এ রকম একটি প্ল্যাকার্ড ঝুলিয়েছিল।

Related Articles

Leave a Reply

Back to top button