বিশ্ব
তালেবানের অধীনে আজ শুরু আফগানিস্তানের সকাল

২০ বছর আগে তালেবান সরকারের পতন হয়েছিল আফগানিস্তানে। আর দুই দশক পর দেশটি আবার চলে গেলো তালেবানের নিয়ন্ত্রণে। আফগানিস্তান ছাড়লো মার্কিন বাহিনী।
রবিবার দেশটির প্রেসিডেন্ট পালিয়ে যাওয়ার পর রাজধানী কাবুল দখলে নেয় তালেবান। আর তাই তালেবানের অধীনে আজ সোমবার আফগানদের জন্য প্রথম সকাল।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, তালেবান নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে কাবুলে। কাবুলবাসী রাত্রিযাপন করেছে ভয়, শঙ্কা আর আতঙ্কের মধ্য দিয়ে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, কাবুলে তালেবান যোদ্ধারা প্রবেশের পর থেকে মানুষ আতঙ্কে। কাবুল ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছেন অনেকে।



