তালিমনাড়ুর গ্লোবার হিউম্যান পিস ইউনিভার্সিটির ডক্টরেট ডিগ্রি পেলেন শিল্পী মমতাজ

লোকগানের জনপ্রিয় শিল্পী ও এমপি মমতাজকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে ভারতের তালিমনাড়ুর গ্লোবার হিউম্যান পিস ইউনিভার্সিটি।
শনিবার ভারতের তামিলনাড়ুর গ্লোবার হিউম্যান পিস ইউনিভার্সিটি ‘ডক্টর অব মিউজিক পদক প্রদান করে। মমতাজের হাতে এই সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও চেয়াম্যান পি ম্যানুয়েল।
একটি বার্তায় তারা উল্লেখ করে, শিল্পী হিসেবে ৭০০ টির বেশি একক অ্যালবামের রেকর্ড, সুদীর্ঘ ৩০ বছর বাংলা গানকে বিশ্বের দরবারে তুলে ধরা ও সমাজসেবা ছাড়াও নানামুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত রেখে নিজেকে অন্য উচ্চাতায় নিয়ে গেছেন মমতাজ। যে কারণে তারা বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ সম্মানসূচক পদক প্রদান করে।
এ পদক গ্রহণ করতে গত ১০ এপ্রিল সকালের ফ্লাইটে ভারতে রওনা হন মমতাজ। গতকাল ১২ এপ্রিল দেশে ফিরেন তিনি।
গণমাধ্যমকে জানান, , আমি জীবনে অনেক সম্মাননা অর্জন করেছি। কিন্তু এবার যা ঘটেছে, তা আমার জীবনির অন্যতম একটি বড় ঘটনা। আমার জন্য অনেক বড় পাওয়া।



