বাংলাদেশ

দেশে খাদ্য মজুদ আছে সংকট নেই: খাদ্যমন্ত্রী

নিউজ নাউ বাংলা ডেস্কঃ  দেশে কোন খাদ্য সংকট নেই। দেশে পর্যাপ্ত পরিমাণে খাদ্যশস্য মজুদ রয়েছে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ কথা জানিয়েছেন।

(শুক্রবার) দুপুরে, ডিজিটাল রাইস প্রকিউরমেন্ট অ্যাপস’ এর মাধ্যমে খুলনা জেলায় শতভাগ চাল প্রকিউরমেন্ট কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে, প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, এ বছর পর্যাপ্ত পরিমাণে ধান উৎপাদন হয়েছে। এক শ্রেণির ব্যবসায়ী খাদ্য মজুদ ও কৃত্রিম সংকট করে মূল্য বৃদ্ধির চেষ্টা করছে। এদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বলেন, রাইস মিল মালিকরা করোনাকালে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সরকারের নীতিমালা অনুযায়ী প্রণোদনার ব্যবস্থা করা হবে।

খাদ্যমন্ত্রী আরো জানান, খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরসহ এর সকল দপ্তরসমূহ অটোমেশনের আওতায় আনা হবে। ভর্তুকি দেওয়াসহ নানামুখী পদক্ষেপের কারণে দেশ কৃষিতে ব্যাপক সফলতা অর্জন করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button