বাংলাদেশ

জিনিয়াকে অপহরণকারী লোপার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

নিউজ নাউ বাংলা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকা থেকে ফুল বিক্রেতা জিনিয়াকে (৯) অপহরণের ঘটনায় গ্রেফতার সাংবাদিক নূর নাজমা আক্তার লুপা তালুকদারকে (৪২) কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১১ সেপ্টেম্বর), তার জামিন আবেদন নামঞ্জুর করে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দেন।
গত ৮ সেপ্টেম্বর লুপাকে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে শুক্রবার তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের উপ-পরিদর্শক মো. শাহজাহান মিয়া।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অন্যদিকে জিনিয়াকে তার মায়ের জিম্মায় দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইলিয়াস মিয়া।

গত ৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আমতলা এলাকায় অভিযান চালিয়ে জিনিয়াকে উদ্ধার করে মহানগর গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ।

 

Related Articles

Leave a Reply

Back to top button