বাংলাদেশ

করোনায় স্বাস্থ্যসচিবের স্ত্রী মারা গেছেন : তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানের স্ত্রী কামরুন নাহার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১টার দিকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য সচিবের একান্ত সচিব (উপসচিব) খন্দকার জাকির হোসেন।

তিনি বলেন, কামরুন নাহার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি রাত সাড়ে ১২টার দিকে মারা গেছেন। এর আগে গত ১০ জুন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের শোক
স্বাস্থ্যসচিবের স্ত্রী কামরুন নাহারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি কামরুন নাহারের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Related Articles

Leave a Reply

Back to top button