বাংলাদেশ

ঢাকা-লন্ডন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি আজ

আজ ৪ ফেব্রুয়ারি (শুক্রবার) বাংলাদেশ-যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি। ১৯৭২ সালের এই দিনে যুক্তরাজ্য বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তারপর থেকেই দুই দেশের মধ্যে রাজনৈতিক, ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে বেশ সহযোগিতা বেড়েছে।

১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে দেশে ফেরার সময় লন্ডনে অবস্থান করেন। ওই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার অ্যাডওয়ার্ড হিথের সঙ্গে বৈঠক করেন বঙ্গবন্ধু। সেই বৈঠক থেকেই দুই দেশের সম্পর্কের শুভ সূচনা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকবার লন্ডন সফর করেছেন। সবশেষ ২০২১ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকার প্রিন্স চার্লসের সঙ্গে বৈঠকও করেন। এছাড়া স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ শুভেচ্ছা বাণী দেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, প্রিন্স চার্লস ও প্রধানমন্ত্রী বরিস জনসন।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য সহযোগিতাও ধীরে ধীরে বাড়ছে।দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে আগামী ২০২৯ সাল পর্যন্ত বাংলাদেশের জন্য শুল্কমুক্ত সুবিধাও ঘোষণা করেছে যুক্তরাজ্য।  বাংলাদেশ দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের বাজারে পোশাক রপ্তানি করে আসছে।

বাংলাদেশ যুক্তরাজ্যের কাছ থেকে দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আসছে। সম্প্রতি বিমান বাহিনীর জন্য সি-১৩০ উড়োজাহাজ ক্রয় করেছে বাংলাদেশ। এছাড়া যুক্তরাজ্যের কাছ থেকে বিভিন্ন সময়ে যুদ্ধ জাহাজও কিনেছে।

 

 

Related Articles

Leave a Reply

Back to top button