স্পোর্টেইনমেন্ট

আইপিএল নয়, দেশের হয়ে খেলাকেই প্রাধান্য মুস্তাফিজের

মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নয়, নিজ দেশের হয়ে খেলাকেই প্রাধান্য দেবেন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিসিবি একাডেমিতে সাংবাদিকদের মোস্তাফিজ বলেন, ‘সবার আগে আমার দেশের খেলা।

শ্রীলঙ্কা (সফরের) টেস্টে যদি থাকি, তাহলে আমি টেস্ট খেলব। যদি না থাকি তাহলে বিসিবি তো আমাকে বলবে যে, আমি নাই। তখন আমি বিসিবিকে বলব (আইপিএল খেলার কথা), বিসিবি যদি আমাকে ছাড়ে, তাহলে আমি আইপিএলে খেলব। দেশপ্রেম আগে।’

উল্লেখ্য, আগামী এপ্রিলে হতে পারে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। সেই সময়ে শ্রীলংকা সফরে তিনটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের।

অথচ দেশের এমন একটি গুরুত্বপূর্ণ সফরে না গিয়ে আইপিএল খেলতে তখন ভারত সফরে যাওয়ার জন্য ক্রিকেট বোর্ডের কাছ থেকে অনুমতিপত্র নিয়েছেন সাকিব আল হাসান।

Related Articles

Leave a Reply

Back to top button