অন্য খবর

ঢাকায় আসছেন সঙ্গীতশিল্পী অনুপম রায়

আগামী ৬ জুলাই ঢাকা মাতাতে আসছেন জনপ্রিয় ভারতীয় সঙ্গীতশিল্পী অনুপম রায়।

জানা গেছে, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুপম রায়কে নিয়ে ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক কনসার্টের আয়োজন করেছে ট্রিপল টাইম কমিউনিকেশনস।

প্রতিষ্ঠানটির পিআর ও কমিউনিকেশন পরিচালক আরিফা শবনম সংবাদমাধ্যমকে জানান, ইতিমধ্যেই অনুপম রায়ের সঙ্গে তারা কথা বলে বিষয়টি চূড়ান্ত করেছেন। অনপুম রায় ছাড়াও এ কনসার্টে কলকাতার আরেক ব্যান্ড তালপাতার সেপাই, ঢাকার অর্ণব ও মেঘদল থাকছে।

তিনি আরও বলেন, দুই সপ্তাহের মধ্যে টিকিটের দাম চূড়ান্ত করা হবে, জুনের মাঝামাঝির দিকে টিকিট বিক্রি শুরু হবে।

Related Articles

Leave a Reply

Back to top button