বাংলাদেশ

ঢাকার বিভিন্ন এলাকা থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার

নিউজনাউবাংলাডেস্কঃ

রাজধানীতে পৃথক ঘটনায় বিভিন্ন জায়গা থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে মোহাম্মাদপুর থেকে অজ্ঞাতনামা (২০) এক যুবক, মিরপুরের পল্লবী থেকে সোহেল রানা (২৪) নামের এক যুবক ও মগবাজার নয়াটোলার একটি বাসা থেকে বিপ্লব সরকার (৫০) নামের এক ব্যক্তির মৃতেদহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিকেলের দিকে মোহাম্মাদপুর নবোদয় হাউজিংয়ের নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাত যুবক, পল্লবীর পলাশনগরের একটি বাসা থেকে সোহেল রানা (২৪) এবং মগবাজার নয়াটোলার বাসা থেকে বিপ্লব সরকার (৫০) মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো মর্গে পাঠিয়েছে পুলিশ।মোহাম্মাদপুর থানার উপ-পরিদর্শক সানাউল জানান, নবোদয় হাউজিংয়ের এক নম্বর রোডের নির্মাণাধীন একটি ভবনের একতলা ছাদ থেকে ওই যুবকের মৃতদেত উদ্ধার কর হয়। তার নাম, পরিচয় জানা যায়নি। তার পায়ের পাতায় যখম ও একটি হাত ভাঙা রয়েছে। মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। ময়না তদন্তের জন্য মৃতদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button