বাংলাদেশ

বৈঠক স্থগিত, আসছে না বিএসএফ প্রতিনিধিদল

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের পূর্বনির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। কারিগরি ত্রুটির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানানো হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বিজিবির সদর দফতর থেকে জানানো হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকা থেকে নয়াদিল্লি এবং কলকাতা থেকে ঢাকার সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। যে কারণে বিএসএফ প্রতিনিধিদল তাদের নিজস্ব এয়ার ক্র্যাফট নিয়ে ঢঅকায় আসার সিদ্ধান্ত জানিয়েছিল। কারিগরি ত্রুটির কারণে তারা ঢাকায় আসতে পারছেন না।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ১৩ থেকে ১৮ সেপ্টেম্বর ৬ দিন ব্যাপী অনুষ্ঠেয় বৈঠক শুরু করা যাচ্ছে না। পরবর্তী সময়সূচি সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলেও বিজিবির সদর দফতর থেকে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button