বাংলাদেশ

বিমানের সিটের নিচে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ

৪ কোটি ৭৩ লাখ টাকারও বেশি মূল্যের মোট ৬৮টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের গোয়েন্দারা।

শুক্রবার, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৭ দশমিক ৮৮৮ কেজি ওজনের স্বর্ণ উদ্ধার করে। শুল্ক গোয়েন্দা সূত্র এই তথ্য জানিয়েছে।

জানা গেছে, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চোরাচালানের গোপন খবর আসে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকাল ১০টা ২০ মিনিটে আবুধাবি থেকে আসা BG-028 ফ্লাইটে তল্লাশি চালানো হয়। ওই ফ্লাইটের ৪টি সিটের নিচে অভিনব উপায়ে লুকানো ৬৮টি স্বর্ণের বার পাওয়া যায়। যার মোট ওজন ৭ দশমিক ৮৮৮ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা।

Related Articles

Leave a Reply

Back to top button