স্পোর্টেইনমেন্ট

বাংলাদেশের এখন বিশ্বকাপের মূলপর্বে যাওয়া নিয়েই সংশয়!

টি-টোয়েন্টি ইতিহাসে বাংলাদেশ এখন পার করছে সেরা সময়। অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডকে উড়িয়ে সিরিজ জেতা, র‌্যাংকিংয়ে সেরা অবস্থান (ষষ্ঠ); সবকিছু মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা হওয়ার কথা ছিল স্বপ্নের মতো।

কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে হার সে স্বপ্ন গুড়িয়ে দিয়েছে। এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে যাওয়া নিয়েই সংশয় দেখা দিয়েছে।

কেননা, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের শুরুতেই স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরে গেছে টাইগাররা।

বিশ্বকাপের প্রথম পর্বের গ্রুপ ‘বি’তে এখন গ্রুপের অপর দুই দল ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশের জয়ের বিকল্প কিছু নেই।

অথচ স্বাগতিক ওমান গ্রুপ পর্বের প্রথম ম্যাচে প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনিকে উড়িয়ে দিয়েছে কোনও উইকেট না হারিয়ে।

বাংলাদেশের পরের ম্যাচ ওমানের বিরুদ্ধে ১৯ অক্টোবর (মঙ্গলবার)।

Related Articles

Leave a Reply

Back to top button