বাংলাদেশবিশ্ব

মুজিবনগরের স্বাধীনতা সড়ক উন্মুক্ত করার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন মুজিবনগরে ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় ২ কিলোমিটার স্বাধীনতা সড়ক উন্মুক্ত করার জন্য ভারতের প্রতি অনুরোধ করেন।

৩০ সেপ্টেম্বর, বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলির সাথে বিদায়ী সাক্ষাৎকারের সময় পররাষ্ট্রমন্ত্রী এ অনুরোধ করেন।

ড. মোমেন উল্লেখ করেন, স্বাধীনতা সড়ক উন্মুক্ত করা হলে ভারতের পর্যটকরা সহজে ঐতিহাসিক মুজিবনগর পরিদর্শন করতে পারবে।

এসময় তিনি ভারতীয় ‘লাইন অব ক্রেডিটের’ আওতায় নির্মিতব্য বিভিন্ন প্রকল্প সময়মত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

করোনা মহামারির কারণে বন্ধ থাকা বাংলাদেশের সাথে ভারতের স্থলবন্দর খুলে দেওয়ার অনুরোধ করেন পররাষ্টমন্ত্রী।তিনি উল্লেখ করেন, এতে দু’দেশের নাগরিকরা সড়কপথে সহজে যাতায়াত করতে পারবে।

Related Articles

Leave a Reply

Back to top button