বাংলাদেশ

ডিগ্রি-মাস্টার্স পাস ছাড়া ফাজিল-কামিল মাদরাসায় সভাপতি নয়: হাইকোর্ট

ফাজিল ও স্নাতকোত্তর ডিগ্রি ছাড়া কোনও ব্যক্তি কামিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি হতে এখন থেকে লাগবে স্নাতক ডিগ্রি। হাইকোর্ট এ মর্মে অনুলিপি প্রকাশ করে পূণাঙ্গ রায় দিয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এ-সংক্রান্ত মামলার রিটকারী আইনজীবী মো. হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের স্বাক্ষারের পর গত ১৯ আগস্ট ১৫ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়।’

রায়ে বলা হয়, কোনও ব্যক্তি ফাজিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি হতে চাইলে তাকে অবশ্যই ফাজিল বা ডিগ্রি পাস হতে হবে এবং একইসঙ্গে কোনও ব্যক্তি কামিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি হতে চাইলে অবশ্যই তাকে কামিল বা মাস্টার্স পাস হতে হবে।

এর আগে গত ২১ জানুয়ারি গ্র্যাজুয়েট ব্যক্তি ছাড়া দেশের কোনও ফাজিল ও কামিল মাদরাসার গভর্নিয় বডির সভাপতি হতে পারবেন না বলে রায় দেন হাইকোর্ট।

গতকাল ১৯ আগস্ট ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পেয়েছেন বলে জানান রিটকারী আইনজীবী মো. হুমায়ন কবির।

Related Articles

Leave a Reply

Back to top button