বিশ্ব

টুইট ঘোষণার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ হাসপাতাল থেকে বেরিয়ে চমকে দিলেন ট্রাম্প

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড। কিন্তু এরই মধ্যে তিনি টুইটে ঘোষণা দেন চমক দেখাবেন বলে। আর ঘোষণার কিছুক্ষণ পরেই  হঠাৎ করে হাসপাতাল ছেড়ে গাড়িবহর নিয়ে বের হয়ে কর্মী-সমর্থকদের চমকে দিয়েছেন। (খবর বিবিসি)

প্রেসিডেন্টের অসুস্থতার কথা শুনে অনেক কর্মী-সমর্থক হাসপাতালের সামনে জড়ো হন, তাদের চমকে দিতেই এমন কাণ্ড করেন ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ করেই হাসপাতালের বাইরে গাড়ির ভেতর মাস্ক পরিহিত ডোনাল্ড ট্রাম্পকে দেখা যায়।

ভাইরাসে নিজে আক্রান্ত হওয়ার পর টুইট করে তিনি জানিয়েছেন, যে ভাইরাসটির বিষয়ে তিনি অনেক কিছু শিখেছেন এবং তা তিনি অন্যদের জানাতে চান।

ট্রাম্পের চিকিৎসক ডা. শন কনলি জানিয়েছেন, করোনা শনাক্তের পর দুই বার প্রেসিডেন্টের দেহে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল। তাকে স্টেরয়েড ওষুধ ডেক্সামেথাসন দেওয়া হচ্ছে। এখন  শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।

Related Articles

Leave a Reply

Back to top button