বিশ্ব

ভুয়া করোনা টিকা থেকে সাবধান: ইন্টারপোল

করোনা ভাইরাস প্রতিরোধী টিকা সরবরাহে বিঘ্ন ঘটাতে পারে দুর্বৃত্তদের নেটওয়ার্ক, বিশ্বজুড়ে এমন সতর্কতা জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা-ইন্টারপোল।

বুধবার (২ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্স জানায়, ইন্টারপোল তার ১৯৪টি সদস্য রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে। সরাসরি এবং অনলাইনের মাধ্যমে দুর্বৃত্তরা করোনার টিকা ব্যবস্থায় হানা দিতে পারে বলে সংস্থাটি সতর্ক করেছে।

ইন্টারপোল সেক্রেটারি জেনারেল জুরগেন স্টক বলে, সরকারগুলো যেমন করোনার টিকা নিয়ে প্রস্তুতি নিচ্ছে, অপরাধী সংগঠনগুলোও পরিকল্পনা করছে এর পরিবহনে অনুপ্রবেশ করতে।

তিনি বলেন, ভুয়া ওয়েবসাইট ও ভুয়া নিরাময় ব্যবস্থা নিয়ে শনাক্তহীন মানুষদের দুর্বৃত্তরা লক্ষ্যবস্তু বানাতে পারে। এতে আরও বেশি স্বাস্থ্যঝুঁকি এবং প্রাণহানির আশঙ্কা তৈরি করতে পারে।

Related Articles

Leave a Reply

Back to top button