বাংলাদেশ

মানিকগঞ্জ, হরিরামপুরে ত্রাণ বিতরণ করলো স্বেচ্ছাসেবক লীগ

নিউজ নাউ বাংলা ডেস্কঃ   প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নির্দেশে আজ ১২ আগষ্ট  বুধবার দুপুর  ২ টার দিকে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায়, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে বন্যাদূর্গত বানবাসী অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এসময় স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগম টেলিফোনে সংযুক্ত হয়ে নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানান।

ত্রান বিতরন কাযর্ক্রম অনুষ্ঠানটির  উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ গোলাম মহীউদ্দীন।

এ সময় সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ বিভিন্ন জেলায় বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পর্যায়ক্রমে বন্যাদূর্গত অন্যান্য এলাকায় বানবাসী অসহায় মানুষ কে খাদ্য সহায়তা প্রদান করা হবে মর্মে জানান।

সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেন আগষ্ট মাস শোকের মাস, এ মাসে আমরা স্বপরিবারে জাতির পিতা কে হারিয়েছি। শোক কে শক্তিতে পরিনত করে অসহায় মানুষের পাশে থাকার জন্য নেতাকর্মীদের আহবান জানান।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা প্রাণকৃষ্ণ রায়, মাহমুদ রাজ্জাক অপু, শাহাবুদ্দিন চঞ্চল সহ মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Back to top button