স্পোর্টেইনমেন্ট

বাংলাদেশ ফুটবল দলের দায়িত্বে ব্রুজন

বাংলাদেশ ফুটবল দলের দায়িত্ব থেকে জেমি ডে’কে সরিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে প্রধান কোচ হিসেবে রাখা হয়েছে বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোনকে। দুই মাসের জন্য জাতীয় দলের দায়িত্বে থাকবেন এ সাবেক এ স্প্যানিশ ফুটবলার।

২০১৮ সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচের দায়িত্ব নেন জেমি ডে। তার অধীনে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ২৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। জয়ের সংখ্যা সীমিত। সাম্প্রতিক সময়ে তার কাজ নিয়ে সন্তুষ্ট ছিল না বাফুফে। জেমিকে এখনও আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হয়নি।  জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে দায়িত্ব থেকে সরিয়ে রাখা হচ্ছে। জাতীয় দলের সঙ্গে আরও এক বছর চুক্তি বাকি আছে জেমি ডের।

অন্যদিকে, বাংলাদেশে এসে কোচ হিসেবে ব্যাপক সাফল্য পেয়েছেন ব্রুজোন। বসুন্ধরা কিংসকে পরপর দুইবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button