ভূরাজনীতি

করোনাকালে মানব সেবা করে যাচ্ছেন-লৌহজংয়ে যুবলীগ নেতা মর্তুজা খান

করোনা পরিস্থিতিতে খাদ্য সামগ্রী সহায়তা থেকে শুরু করে যে কোন সহযোগীতায় কাজ করে যাচ্ছেন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মো মর্তুজা খান।

যেখানে করোনা আক্রান্ত হয়েছে শুনলে মানুষ একে অপরকে দূরে সরিয়ে দেয় এবং মারা গেলে কেউ লাশের পাশে আসেনা। অথচ লৌহজংয়ের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেখানেই খবর পাচ্ছেন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছে সেখানেই তিনি ও তার দল ছুটে যাচ্ছেন লাশের দাফন কাফন করানোর জন্য।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মো মর্তুজা খান

স্থানীয় রাজনৈতিক অরাজনৈতিক ও সাধারণ মানুষের এই বৈশ্বিক মহামারীতে তারা মানবতার এক নজির স্থাপন করে যাচ্ছেন।নিজেদের কথা চিন্তা না করে সর্বদা মানুষের পাশে বিনা আপোষে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মো মর্তুজা খান

জীবনের ঝুঁকি আছে জেনেও কেন এই কাজ করেছেন জনাব মো মর্তুজা খান? জবাবে তিনি বলেন মানুষ মানুষের জন্য।আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আল্লাহর সান্নিধ্যে ও আল্লাহর নৈকট্য লাভ করতে হলে মানব সেবা করতে হবে। মানব সেবাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।আর এই মহামারী ভাইরাস যার তার হবেনা, আল্লাহপাক যাকে দিবেন একমাত্র তারই হবে। আর এই জীবন আল্লাহর দেয়া তাই মৃত্যকে ভয় পাইনা। আমার মৃত্যু যদি এই করোনা ভাইরাসে লিখা থাকে তবে আমি ঘর থেকে না বের হলেও হবে। সুতরাং ভয় নয়, ভয়কে করবো জয়। আল্লাহর উপর বিশ্বাস রেখে সতর্কতা অবলম্বন করে আমি এই করোনাকালে মানব সেবা করছি ইনশাআল্লাহ ।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মো মর্তুজা খান

তার এক ছোটোভাই জনাব ওমর ফারুক শুভর সাথে আলাপকালে,তিনি বললেন গতকাল করোনায় উপসর্গ নিয়ে মারা যান হলদিয়া ইউনিয়নের কারপাশা গ্রামের আব্দুল কাদের শেখের ছেলে হাজ্বি রাজ্জাক শেখ( ৬৫), তিনি কয়েকদিন যাবৎ জ্বর কাশি শ্বাসকষ্টে ভুগছিলেন।গতকাল দুপুর১২ ঘটিকার সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন।করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় লাশ দাফন কাফনে বিপত্তি দেখা আমার ভাই লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মর্তুজা খানকে খবর দেন,এবং তার ধারাবাহিকতায় মোঃ মর্তুজা খাঁন ও তার দল স্বাস্থ্য বিধি মেনে লাশ দাফন কাফনের কাজ সম্পন্ন করেন। .ইতিমধ্যে আমার ভাই জনাব মো মর্তুজা খান ও তার টিম লৌহজংয়ে মোট ২৯ টি লাশ দাফন কাফন করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button