ভূরাজনীতি

জিয়ার খেতাব বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: তথ্যমন্ত্রী

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমানের ভূমিকা আসলে কী ছিল সেটি নিয়ে নানা প্রশ্ন আছে বলেও মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী আরও বলেন, মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে তিনি (জিয়াউর রহমান) প্রকৃতপক্ষে পাকিস্তানের সহযোগী হিসেবে কাজ করেছিলেন। তার খেতাব বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত তো হয়নি এখনো। এটা নিয়ে জামুকাতে আলোচনা হয়েছে মাত্র।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরে নিজ বাসায় সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button