ভূরাজনীতি

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শোক প্রকাশ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ কামাল আততায়ীর গুলিতে নির্মমভাবে নিহত হয়েছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

গতকাল ১১ জুন সন্ধ্যার পর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজারে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ অাওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু এই নির্মম হত্যাকান্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। সেসঙ্গে অবিলম্বে খুনীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এদিকে, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক প্রচার সম্পাদক শামীম শাহরিয়ার এর মা আয়েশা বেগম দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার (১২ জুন) ভোর ৬.০০ টায় ঢাকায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button