স্পোর্টেইনমেন্ট

ব্রাজিলের ৮ ফুটবলার ইংলিশ লিগে নিষিদ্ধ !

ব্রাজিলিয়ার ৮ ফুটবলারকে ইংলিশ প্রিমিয়ার লিগে আগামী ৫ দিন নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা)। ব্রাজিলের হয়ে আর্জেন্টিনা ও পেরুর বিপক্ষে খেলতে যাননি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মূল দলের ৯ ফুটবলার।

 

ফিফার নিয়ম অনুযায়ী, পাঁচ দিন ক্লাবগুলোর হয়ে মাঠে নামতে পারবেন না রবার্তো ফিরমিনো, ফ্যাবিনিও, আলিসন বেকার, এডেরসন, গ্যাব্রিয়েল জেসুস, ফ্রেড, থিয়াগো সিলভা, রাফিনিয়া।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ব্রিটেনের লাল তালিকার অন্তর্ভুক্ত দেশের খেলোয়াড়দের শর্ত জুড়ে দিয়েছিল ক্লাবগুলো। তা উপেক্ষা করেই জাতীয় দলের হয়ে খেলেছেন চার আর্জেন্টাইন ফুটবলার। তবে নিজেদের ফুটবলাররা না আসায় ক্ষুব্ধ হয়েছে ব্রাজিল। তাই ফিফার কাছে নিষেধাজ্ঞা চেয়ে তারা আপিল করেছিল তারা।

Related Articles

Leave a Reply

Back to top button