বাংলাদেশ
জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় কোরআন খতম ও দোয়া মাহফিল

জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বাদ জুমা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লক্সে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল থেকে টুঙ্গিপাড়া উপজেলার সব মাদ্রাসায় পবিত্র কোরআন খতম করা হয়।
এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সব শহীদ ও ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর পরিবারের শাহাদাতবরণকারী সব সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।



