ভূরাজনীতি

আ. লীগের সম্পাদকমণ্ডলীর সভা আজ

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১৮ নভেম্বর) দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।’

এ ছাড়া সকাল ১১টায় ‘২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে’ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে সভায় উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button