বিশ্ব

চীনে একদিনে শনাক্তের রেকর্ড

যে দেশে করোনার প্রথম কেস ধরা পড়েছিল, সেই চীন আবারো করোনা আক্রান্তয় রেকর্ড করেছে। [ সূত্র: এনডিটিভি ]

বুধবার (৬ এপ্রিল) চীনে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ২০ হাজার।

চীনের ন্যাশনাল হেলথ কমিশন  থেকে জানানো হয়েছে, একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৭২ জন।

এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে সাংহাই শহর। উহান শহরে করোনার প্রথম প্রাদুর্ভাবের পর থেকে এই প্রথম চীনে দৈনিক সংক্রমণ ২০ হাজারের গণ্ডি পেরিয়েছে। যা দেশটিতে এখনও পর্যন্ত সর্বোচ্চ দৈনিক সংক্রমণ।

গত মার্চ মাস পর্যন্ত স্থানীয় লকডাউন, গণহারে করোনা পরীক্ষা, আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা ছিল চীনে। এরপর এসব শিথীল হওয়ার পরই বেড়েছে সংক্রমণ।

যদিও এ সময়ে কোভিডে কারো মৃত্যু হয়নি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। প্রথম করোনায় মৃত্যুর ঘটনাটিও চীনে।

এরপরই বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস।

Related Articles

Leave a Reply

Back to top button