বাংলাদেশ

২০ দেশের ওপর সৌদির ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২০ দেশের নাগরিকদের প্রবেশে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি আরব। খবর আরব নিউজের

তবে, যারা নিজ দেশ থেকে করোনার টিকা নিয়ে আসবেন, কেবল তারাই দেশটিতে ঢোকার অনুমতি পাবেন।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (২৪ আগস্ট) এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ও এ মহামারির নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে গত ৩ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত ৯টা থেকে ২০ দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বাংলাদেশ ছাড়া এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার ২০ দেশ এ নিষেধাজ্ঞার আওতাভুক্ত করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাজ্য, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন, মিসর, ভারত ও জাপান।

Related Articles

Leave a Reply

Back to top button