অন্য খবর

চিরকাল শত্রুরা আমার অপকার করতে চেয়ে উপকার করেছে: পরীমণি

অভিনয়ের ব্যস্ততার মধ্যেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। সম্প্রতি পরীমণির নতুন এক স্ট্যাটাস ঘিরে চলছে ফের আলোচনা-সমালোচনা।
রোববার (১৯ মে) ফেসবুকে পরীমণি লিখেন, ‘শুনলে হয়তো অনেকে অবাক হবেন- চিরকাল শত্রুরা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। কিংবা হয়তো পুরো শত্রু না, কিন্তু বন্ধুও না এমন লোক, যাদের নেগেটিভ কমেন্ট আমার দিকে ধেয়ে আসছে, বিশ্রী সমালোচনা কিংবা জাজমেন্ট- এসব শুনে আমার মন খারাপ, মেজাজ খারাপ হয়েছে কী হয় নাই; কিন্তু আমার ডেডিকেশন আর আত্মসচেতনতা বেড়েছে। এরা আসলে চিরকাল আমার অপকার করতে চেয়ে উপকার করেছে। আহা, যদি জানত!’

তিনি আরো লিখেছেন, ‘এ রকম বহু হয়েছে। যখন কেউ জাজ করেছে, আমি সেটা একেবারে ফেলে দিইনি। বিবেচনা করেছি। নিজেকে নতুন করে বাজিয়ে দেখেছি। ফলাফল- নিজেকে নতুন করে আবিষ্কার করেছি, আরও আত্মবিশ্বাসী হয়েছি এবং আরেকটু ভালো কিছু ঝুলিতে যুক্ত হয়েছে। তাই যারা সমালোচনা করেছে, খোঁচা দিয়েছে, তারা আমাকে ভাঙতে গিয়ে আরও ইস্পাত কঠিন করে দিয়েছে। এরা জানেই না, কত উপকার করেছে!’

স্ট্যাটাসের মাধ্যমে যারা নেতিবাচক বা তির্যক মন্তব্য করেন, তাদের স্বাগত জানানোর পরামর্শও দেন তিনি। তিনি মনে করেন, সমালোচকেরাই এগিয়ে যেতে সাহায্য করবে।

অবশ্য পরীর পোস্ট করা লেখাটির বেশির ভাগ অংশ ধার করা। নিজের সঙ্গে মিল খুঁজে পেয়ে লেখক মুনমুনের ফেসবুক পোস্ট কপি করেছেন নায়িকা। মুনমুনের দেয়া পরামর্শ ভালো লাগায় তার পোস্টে পরী লিখেছেন, ‘নিলাম’। শুধু তা-ই নয়; নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে মুনমুন শারমিন শামসকে মেনশনও করে দিয়েছেন পরীমণি।

Related Articles

Leave a Reply

Back to top button