বাংলাদেশ
কিংবদন্তী অভিনেত্রী কবরী বাঙালি জাতির হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন -পররাষ্ট্রমন্ত্রী

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, অসাধারণ প্রতিভাবান অভিনেত্রী কবরী বাঙালি জাতির হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। বাংলা চলচ্চিত্র বিকাশে তাঁর অবদান অবিস্মরণীয়। তাঁর মৃত্যু এদেশের সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি।
ড. মোমেন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।



