এবার দাম কমলো পামওয়েলের

সয়াবিন তেলের পর এবার খোলা পাম-অয়েলের দাম লিটারপ্রতি তিন টাকা কমিয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে পাম তেল বিক্রি করা হবে ১৩০ টাকা লিটার দরে। গত ৬ ফেব্রুয়ারি এই তেল লিটারে ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
বাণিজ্য মন্ত্রণালয়ে এই বৈঠকে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তের পর তেলের আমদানি খরচ কত পড়েছে, এরপর পরিশোধন ও বাজারজাতকরণ খরচ এবং মিল মালিক, পাইকির ও ব্যবসায়ীদের মুনাফা হিসাব করে নতুন দাম ঠিক করা হয়।
সয়াবিন ও পামওয়েলের নতুন এই দাম পুরো রমজান জুড়ে থাকবে।
এর আগে রোববার (২০ মার্চ) খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা কমিয়ে ১৬০ টাকা নির্ধারণ করেছে সরকার। সেই সঙ্গে পাঁচ লিটার বোতলের দাম ৩৫ টাকা কমিয়ে ৭৬০ টাকা করা হয়েছে। এ ছাড়া খোলা সয়াবিন তেলের দাম ৪ টাকা কমিয়ে ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।



