বাংলাদেশ

চলন্ত বাসে গণধর্ষণ: ৫ জন রিমান্ডে, ১ জন কারাগারে

চলন্ত বাসে যুবককে আটকে রেখে এক নারীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার পাঁচ জনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্য এক জনকে পাঠানো হয়েছে কারাগারে।

শনিবার (২৯ মে) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. সাহাজাদী তাহমিদা।

গ্রেফতার ছয়জন হলেন, ঢাকার তুরাগ থানার গুলবাগ ইন্দ্রপুর ভাসমান গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিয়ান (১৮), কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তারাগুনা এলাকার মৃত আতিয়ারের ছেলে সাজু (২০), বগুড়া জেলার ধুনট থানার খাটিয়ামারি এলাকার সুলতান মিয়ার ছেলে সুমন (২৪), নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ধামঘর এলাকার জহুর উদ্দিনের ছেলে মনোয়ার (২৪) ও বগুড়া জেলার ধুনট থানার খাটিয়ামারি এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে সোহাগ (২৫) ও বগুড়া জেলার ধুপচাচিয়া থানার জিয়ানগর গ্রামের সামছুলের ছেলে সাইফুল ইসলাম (৪০)। তারা সবাই তুরাগ থানার কামারপারা ভাসমান এলাকায় ভাড়া থেকে আব্দুল্লাহপুর-বাইপাইল-নবীনগর মহাসড়কে মিনিবাস চালাতেন।

আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক এসআই পবিত্র কুমার মালাকার বলেন, শুক্রবার (২৮ মে) দিনগত রাতে আশুলিয়ায় বাসে ধর্ষণের ঘটনায় বাসচালক, হেলপারসহ ওই ছয় জনকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৮ মে) রাত ১টার দিকে আশুলিয়া-সিঅ্যান্ডবি বাইপাস সড়কের আশুলিয়া গরুর হাট এলাকায় একটি মিনিবাস থেকে নারীর চিৎকার শুনে টহল পুলিশ গাড়িটি থামায়। গাড়ির ভেতরে থাকা ভুক্তভোগী মেয়েটি জানায়, তিনি (তরুণী) শুক্রবার (২৮ মে) তার বোনের বাসা থেকে নিজ বাসা চাষাড়া যাওয়ার উদ্দেশে তার পূর্বপরিচিত এলাকার ভাই নাজমুলের সঙ্গে দেখা হলে একসঙ্গে তারা টঙ্গী যাওয়ার জন্য একটি মিনিবাসে (ঢাকা মেট্রো জ-১১-১৬৪৮) উঠেন।

পরে নাজমুলকে আটকে রেখে হেলপারসহ মোট ছয়জন চলন্ত বাসে মেয়েটিকে গণধর্ষণ করে।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী ছয় জনের নামে আশুলিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button