বাংলাদেশ

চলছে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে মানুষ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সকাল ছয়টা থেকে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ‘ধর্মঘট’ শুরু হয়েছে। সকাল থেকে দেখা যায় ঢাকার বিভিন্ন সড়কে কিছু বাস-ট্রাক শেষ গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে। কিন্তু রাজধানী অনেকখানি ফাঁকা। সিএনজি ও রিকশার সংখ্যাই ছিলো বেশি।

সকাল থেকে বেশিরভাগ জেলায় বন্ধ রয়েছে বাস ও পণ্যবাহী যান। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। জ্বালানি তেলের বর্ধিত দাম না কমানো পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হলে এমন সিদ্ধান্ত নেন পরিবহন মালিক ও শ্রমিকরা।

উল্লেখ, বুধবার (৩ নভেম্বর) জ্বালানি তেলের দাম প্রতি লিটার ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। সরকারের এক প্রজ্ঞাপনে বলা হয়, বুধবার রাত ১২টা থেকেই বর্ধিত এই দাম কার্যকর হবে।

জ্বালানি তেলের দাম এক লাফে ১৫ টাকা বেড়ে যাওয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) ধর্মঘটের ডাক দেয় বিভিন্ন জেলার পরিবহন মালিক-শ্রমিকদের সংগঠন।

Related Articles

Leave a Reply

Back to top button