চতুর্থ কার্যদিবসে সূচক বেড়ে লেনদেন চলছে

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৫ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯১১ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৫০০ ও ২৪৬৮ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৩৭৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বুধবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ২৪১টির, কমেছে ৭৬টির এবং অপরির্বতিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার।
বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- রবি, শাহজিবাজার, লংকাবাংলা, ফুওয়াং, পাওয়ার গ্রীড, আইপিডিসি, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও ইসলামি ফাইন্যান্স।



