বাংলাদেশ

গাজীপুরে সেফহোম থেকে পালিয়ে গেলো ১৪ নিবাসী

মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে পালিয়েছে ১৪ জন।

বুধবার (২৪ মার্চ) দিবাগত রাতে গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত এই হেফাজতি আবাসন কেন্দ্র থেকে তারা পালিয়ে যান। তবে তাত্ক্ষণিক অভিযান চালিয়ে ১৪ জনের মাঝে সাতজনকে উদ্ধার করে পুলিশ।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কোনাবাড়ী ও সদর জোনের সহকারী পুলিশ কমিশনার থোয়াই অংপ্রু মারমা জানান, ভোগড়া এলাকার মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্রে এই ঘটনাটি ঘটেছে। তারা মূল ভবনের তৃতীয় তলার স্টোর রুমের জানালার গ্রিল কেটে পালান। পলাতকদের বয়স আনুমানিক ১৫ থেকে ২৫।

Related Articles

Leave a Reply

Back to top button