জিৎ ও মোশাররফ করিম এক ছবিতে

ছোট কিংবা বড় পর্দা, বিজ্ঞাপন অঙ্গণ। সবখানেই নিজের অবস্থান ধরে রেখেছেন বাংলাদেশের জনপ্রিয় নন্দিত অভিনেতা মোশাররফ করিম। আর এবার চমক লাগানো খবর হচ্ছে, তার সঙ্গে একই ছবিতে দেখা যাবে কলকাতার সুপারস্টার জিৎ-কে।
নতুন এই সিনেমার নাম ‘দ্বিতীয় পুরুষ’। এটি নির্মাণ করছেন সঞ্জয় সমাদ্দার।
জানা গেছে মোশাররফ করিম ও জিতের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে ফেলেছেন নির্মাতা। দু’জনেই গল্প পছন্দ করেছেন। কয়েক দিনের মধ্যেই তাদেরকে চূড়ান্ত করা হবে।
প্রসঙ্গত, জিতকে সর্বশেষ দেখা গেছে গত দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাওয়া ‘বাজি’ সিনেমায়। যেখানে তার নায়িকা ছিলেন মিমি চক্রবর্তী। ভারতের পাশাপাশি সিনেমাটি বাংলাদেশেও মুক্তি পেয়েছে। সম্প্রতি তিনি নতুন আরেকটি সিনেমার ঘোষণা দিয়েছেন। তার নাম ‘রাবণ’। এখানে তিনি খল চরিত্রে অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে।
অন্যদিকে মোশাররফ করিম অভিনীত ‘ডিকশনারি’ সিনেমাটি মুক্তি পেয়েছে ফেব্রুয়ারিতে। কলকাতার এই সিনেমায় তার সহশিল্পী ছিলেন আবির চ্যাটার্জি ও নুসরাত জাহান।
তবে নাটকের পর্দায় তিনি নিয়মিত মুখ।



