বাংলাদেশ

খসড়া তালিকায় দেশে ভোটার ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮

নির্বাচন কমিশন (ইসি) খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে।

তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮। আর ২০১৯-২০২০ সালে নতুন ভোটার ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন।

রোববার (১৭ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, ২০১৯-২০২০ সালের হালনাগাদে নতুন ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১ হাজার ৯৮৩, নারী ভোটার ৫ লাখ ৬৩ হাজার ৪৬ এবং তৃতীয় লিঙ্গ হিসেবে আবেদন করেছেন ১৫ জন।

কারো কোনো তথ্য ভুল থাকলে বা সংশোধন করার প্রয়োজন হলে তা সংশোধনের জন্য ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে বলেও জানান তিনি।

রোববার পর্যন্ত ইসির তালিকায় মোট ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮ ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫১৩, নারী ভোটার ৫ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার ২৭০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩৭৫ জন।

Related Articles

Leave a Reply

Back to top button