স্পোর্টেইনমেন্ট

কোপার নকআউটে নতুন নিয়ম

নকআউট পর্বের খেলা শুরুর আগেই বদলে গেল কোপা আমেরিকার নিয়ম। ২০১৫ ও ২০১৬ সালের টুর্নামেন্টের নিয়মে চলবে লাতিন আমেরিকান ফুটবলীয় শ্রেষ্ঠত্বের এ আসর।

যেখানে নকআউট পর্বে কোনো ম্যাচ অমীমাংসিত থাকলে, অতিরিক্ত ত্রিশ মিনিট খেলা হবে না। সরাসরি নিয়ে যাওয়া হবে টাইব্রেকারে। ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকা হয়েছিল এমন নিয়মে।

একই সময়ে চলমান ইউরো কাপের দ্বিতীয় রাউন্ড থেকেই নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ফল না এলে, দেয়া হচ্ছে ১৫ মিনিট করে দুই অর্ধের অতিরিক্ত ত্রিশ মিনিট। এরই মধ্যে ইউরোর চারটি ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত ত্রিশ মিনিটে।

কিন্তু কোপা আমেরিকায় থাকছে না এই নিয়ম। নির্ধারিত ৯০ মিনিটে খেলা ড্র থাকলে, সরাসরি করা হবে পেনাল্টি শ্যুটআউট। তবে ফাইনাল ম্যাচে আবার অতিরিক্ত ত্রিশ মিনিটের ব্যবস্থা থাকবে।

অর্থাৎ কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচটি ড্র হলে খেলা গড়াবে অতিরিক্ত ত্রিশ মিনিটে। সেখানেও ফল না এলে চ্যাম্পিয়ন নির্ধারিত হবে টাইব্রেকারের মাধ্যমে।

Related Articles

Leave a Reply

Back to top button