ভূরাজনীতি

২৩ পৌরসভায় বিএনপির মনোনয়ন পেলেন যারা

আসন্ন পৌরসভা মেয়র পদে নির্বাচনে দলীয় প্রার্থীর ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (৩০ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে মহাসচিব স্বাক্ষরিত দলীয় প্রত্যয়নপত্র সংগ্রহ করেছেন দলীয় মনোনয়ন পাওয়া নেতারা।

২৫ পৌরসভায় নির্বাচন হলেও ২৩ পৌরসভায় মেয়র পদে প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। বাকি দুটির বিষয়ে দলটির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

মনোনয়ন পেয়েছেন যারা:
পঞ্চগড় জেলার পঞ্চগড় পৌরসভায় মো. তৌহিদুল ইসলাম, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মো. রেজাউল করিম (রাজা), দিনাজপুরের ফুলবাড়ীতে মো. শাহাদাৎ আলী, রংপুরের বদরগঞ্জে মো. ফিরোজ শাহ, কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম পৌরসভায় মো. শফিকুল ইসলাম, রাজশাহীর পুঠিয়ায় মো. আল মামুন, কাটাখালীতে আধ্যাপক মো. সিরাজুল হক, সিরাজগঞ্জের শাহজাদপুরে মো. মাহমুদুল হাসান, কুষ্টিয়ার খোকসায় রাজু আহমেদ, চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গায় মো. সিরাজুল ইসলাম (মনি), খুলনার চালনায় মো. আবুল খায়ের খান ।

বরগুনার বেতাগীতে মো. হুমায়ুন কবির, পটুয়াখালীর কুয়াকাটায় মো. আবদুল আজিজ, বরিশালের উজিরপুরে মো. শহিদুল ইসলাম খান, বরিশালের বাকেরগঞ্জে এস এম মনিরুজ্জামান, ময়মনসিংহের গফরগাঁওয়ে শাহ আব্দুল্লাহ আল-মামুন, নেত্রকোনার মদনে মো. এনামুল হক, মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ পৌরসভায় মো. আতাউর রহমান আতা, গাজীপুরের শ্রীপুরে মো. শহিদুল্লাহ শহিদ, সুনামগঞ্জের দিরাইয়ে মো. ইকবাল হোসেন চৌধুরী, মৌলভীবাজারের বড়লেখায় আনোয়ারুল ইসলাম, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এম এফ আহমেদ অলি এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. আবুল মুনছুর ।

Related Articles

Leave a Reply

Back to top button