ইকোবিজ

লকডাউনে বন্ধ থাকবে ব্যাংক

আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ‘সর্বাত্মক লকডাউনে’ সব ব্যাংক বন্ধ থাকবে।

তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই এক সপ্তাহ লকডাউনের মধ্যে আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক রাখতে শুধুমাত্র বন্দর কেন্দ্রীক আর্থিক প্রতিষ্ঠান তথা ব্যাংক খোলা থাকবে।

সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সর্বাত্মক লকডাউনে’র সময় ব্যাংক শাখার পাশাপাশি আর্থিক সেবা দেওয়া ব্যাংকের সকল উপ-শাখা, বুথ ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং সেবাও বন্ধ থাকবে। তবে সার্বক্ষণিক খোলা থাকবে এটিএম, ইন্টারনেট ব্যাংকিংসহ অনলাইন সব সেবা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই সময়ে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা আমদানি-রপ্তানি কার্যক্রমের জন্য খোলা রাখা যাবে। পাশাপাশি রপ্তানিকারকদের প্রয়োজনে বৈদেশিক মুদ্রায় লেনদেন করা শাখা (এডি) নির্দিষ্ট দিনের জন্য খোলা রাখা যাবে। তবে বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংক খোলা রাখার ব্যাপারে নির্দেশনা দেবে না।

Related Articles

Leave a Reply

Back to top button