বিশ্ব

দুবাইয়ে ১২-১৫ বছর বয়সীদের জন্য ভ্যাকসিনের অনুমোদন

১২ থেকে ১৫ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য ফাইজার-বায়োনেটেক কোভিড-১৯ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে দুবাই স্বাস্থ্য মন্ত্রণালয় । এখন থেকে আমিরাতে ১২ থেকে ১৫ বছরের শিশু বা তার বেশি কিশোর-কিশোরীরা ভ্যাকসিন নিতে পারবেন।

এ বয়সের শিশু বা কিশোর-কিশোরীদের বাবা মায়েরা মোহ্যাপ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে বুকিং করতে পারবেন তাদের বাচ্চাদের জন্যে। এ বয়সের সবার জন্যে এমএইচএইপ ওয়েবসাইটের অনলাইনে বুকিং দিয়ে এ ভ্যাকসিন নিতে হবে।

দুবাইয়ের প্রাইম হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. রোবা মানাচি বলেন, ‘ক্লিনিকাল পরীক্ষার ফলাফলের মূল্যায়নের উপর ভিত্তি করে এই অনুমোদন দেয়া হয়েছিল। এ ভ্যাকসিনটি ১২ থেকে ১৫ বা তার বেশি বয়সী কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ এবং ১০০ শতাংশ কার্যকর ছিল বলে আশ্বাস দিয়েছেন তিনি।

জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে ক্লিনিকাল ট্রায়ালগুলো ২ হাজারেরও বেশি বাচ্চাদের ফাইজার-বায়োনেটেক নামে এ ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে দেয়া হয়েছে এবং তখন দেখা যায় এটি প্রতিরোধ ক্ষমতা আরো বাড়িয়ে দেয়।

এটি গ্রহণে সংক্রমণের হার হ্রাস পাবে এবং মৃত্যুর হার কমাতে কার্যকর ভূমিকা পালন করবে বলে প্রমাণিত বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button