বিশ্ব

ইরানে ক্লিনিকে বিস্ফোরণে নিহত ১৯

ইরানের রাজধানী তেহরানের একটি ক্লিনিকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এই বিস্ফোরণে আরও বহু লোক আহত হয়েছেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার সিনা আতাহার ক্লিনিকে বিস্ফোরণে বহু লোক আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বলছে, ওই বিস্ফোরণ ঘটেছে ‘গ্যাস লিকেজ’ থেকে।

তেহরান দমকলের মুখপাত্র জালাল মালেকি বলেছেন, অনেকে উপরের তলাগুলোতে ছিলেন, তাদের অনেকে অস্ত্রপচারের কক্ষেও ছিলেন– তারা অস্ত্রপচারের রোগী অথবা তাদের সঙ্গে আসা লোকজন ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button