অন্য খবর

কার কাছে ক্ষমা চাইলেন পূজা চেরী!

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে নিজের ভুলের জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন নতুন প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরী।

সোমবার (২০ ফেব্রুয়ারি) স্ট্যাটাসে নিজের ভুলের জন্য সবার কাছে ক্ষমা চাইলেও কোন ভুলের কারণে ক্ষমা চেয়েছেন, সেটি উল্লেখ করেননি নায়িকা।

পূজা লিখেছেন, ‘আমি পূজা চেরী। আমার ১৪ বছর বয়সে জাজ (জাজ মাল্টিমিডিয়া) আমাকে নায়িকা হিসেবে লঞ্চ (অভিষেক) করে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে।’

তিনি আরও লেখেন, ‘আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে জাজ মানে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রাফি ভাইয়াসহ আরও অনেকে।’ ‘আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দিবেন।’

পূজার সেই স্ট্যাটাসের স্ক্রিনশট জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে লেখা হয়েছে, ‘মানুষ ভুল করে। কারণে করে, অকারণে করে। তবে সে ভুল করে। মানুষ ফেরেশতা নয়, তাই মানুষের ভুল হয়। পূজা নিজের ভুল বুঝতে পেরে, ক্ষমা চেয়ে নিজের ঘরে ফিরতে চেয়েছে। জাজ অভিভাবক হয়ে ক্ষমা করে, নিজের ঘরে সাদর সম্ভাষণ জানাচ্ছে। আবারও জাজের পরিবারে স্বাগতম।’

উল্লেখ্য, প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নায়িকা হিসেবেই বড় পর্দায় পথচলা শুরু পূজা চেরীর।

Related Articles

Leave a Reply

Back to top button