স্পোর্টেইনমেন্ট

তিন ম্যাচে দুই জয়ে শীর্ষে নাজমুল একাদশ

প্রেসিডেন্টস কাপে তিন ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেল নাজমুল হোসেন শান্ত একাদশ।

নিজেদের প্রথম ম্যাচে জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দলকে চার উইকেটে হারায় শান্ত একাদশ। ওই ম্যাচে আগে ব্যাট করে ১৯৬ রানে অলআউট হয় রিয়াদরা। জবাবে ৫৩ বল হাতে রেখেই ৪ উইকেটে জয় নিশ্চিত করে শান্তরা।

তবে দ্বিতীয় ম্যাচে তামিম ইকবালদের করা ২২১ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ১৭৯ রানে অলআউট হয়ে ৪২ রানে হেরে যায় শান্তরা।

তবে শনিবার নিজেদের তৃতীয় ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলের বিপক্ষে আবারও দাপুটে জয় পায় শান্ত একাদশ।

এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে আফিফ হোসেন ও মুশফিকুর রহিমের জোড়া ফিফটিতে ৮ উইকেটে ২৬৪ রান সংগ্রহ করে শান্ত একাদশ।

জবাবে ব্যাটিংয়ে নেমে আবু জায়েদ রাহী ও নাসুম আহমেদের তোপের মুখে পড়ে ১৩৩ রানে অলআউট হয় মাহমুদউল্লাহ রিয়াদের একাদশ। ১৩১ রানের বিশাল জয় পায় শান্ত একাদশ।

Related Articles

Leave a Reply

Back to top button