করোনা মোকাবেলায় সরকারের রাজনৈতিক দৃষ্টি নেই: ফখরুল

সিদ্ধান্তহীনতা, দুর্নীতি, জবাবদিহিতার অভাব করোনা সংকটকে আরো প্রকোট করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসিচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনা মোকাবেলায় সরকারের রাজনৈতিক দৃষ্টি নেই আমলাতন্ত্রিক দৃষ্টিতে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি।
দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আরো কিছুদিন সামাজিক দুরত্বের নীতি কঠোরভাবে মানা উচিত ছিলো। গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হয় নি, এর অাগেই কারখানা খুলে দেয়া হয়েছে। দুরত্ব বজায় রেখে মার্কেট বা দোকান কি করে চলবে এটা জাতির কাছে বোধগম্য নয়।
তিনি বলেন, সংক্রমনের মুল সময়ে স্বাস্থ্যপরীক্ষার দায়িত্ব পরিবর্তন সমন্বয়হীনতার অভাব। ত্রুটিপুর্ন প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে চিকিৎসক, পুলিশসহ সংশ্লিষ্টদের কাজে নামানো হয়েছে।
এ সময় পুলিশ কন্সটেবল ও স্বাস্থ্যকর্মিদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্নমত পোষন কারিদের ওপর খরগহস্ত হচ্ছে সরকার। প্রকৃত সত্য প্রকাশিত না হওয়ায় স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে। করোনা চিকিৎসার চরম অব্যবস্থাপনা জাতিকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। মানুষের জীবন জীবিকা রাখা জরুরী হলেও সংক্রমনের উর্ধমুখী সময়ে আরো কিছুদিন সামাজিক নিরাপত্তা জোরদার করা জরুরী ছিলো। বেশিরভাগ কারখানায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই।
বিএনপি মহাসচিব বলেন, ১০ মে থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে দোকানপাট শপিং মল খুলে দেয়ার সিদ্ধান্ত বোধগম্য নয়। সরকার ধান কেনার কথা বললেও তা শুরু করেনি ফলে কৃষকরা কম দামে ধান বিক্রি করছে।
মানুষ করোনা না হলেও হাসপাতালে চিকিৎসা পাচ্ছেনা বলেও অভিযোগ করেন তিনি।
জবাবদিহীতা না থাকার কারনে সরকার লক ডাউন তুলে নিয়ে দেশকে ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছে। সংসদসদস্যরাও ত্রান বিতরন করছে। বিরোধী দলমতের প্রতি চরম অবজ্ঞার কারনে সর্বোদলীয় উদ্যোগ নেয় নি বলেও অভিযোগ করেন তিনি।



