অন্য খবর
করোনা মোকাবিলায় ১ কোটি রুপি দিলেন অনিল কাপুর

ম্যানকাইন্ড ফার্মা নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি রুপি অনুদান দিয়েছেন বলিউড সুপারস্টার অনিল কাপুর।
এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমে অনিল কাপুর বলেন, ‘ম্যানকাইন্ড ফার্মার সঙ্গে যুক্ত হয়ে এমন একটি মহৎ কাজে সংযুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত। করোনা মহামারির এমন সময়ে ম্যানকাইন্ড ফার্মা ধারাবাহিকভাবে সমাজকে নানাভাবে সাহায্য করে যাচ্ছে, তারা সাধ্য মতো সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।
অনিল কাপুরই ছাড়াও, বলিউড তারকাদের মধ্যে রাভীনা টেন্ডন, সোনু সুদ, অক্ষয় কুমার, সালমান খান, ভূমি পেডনেকর, প্রিয়াঙ্কা চোপড়া, অমিতাভ বচ্চন ও টুয়েঙ্কেল খান্নাসহ অনেকেই করোনা মোকাবিলায় এগিয়ে এসেছেন।



