বিশ্ব

সার্কভুক্ত দেশের চিকিৎসকদের নিয়ে অনলাইন কোর্স ভারতে

সার্কভুক্ত দেশগুলোর চিকিৎসকদের জন্য করোনা প্রতিরোধ ও চিকিৎসা পরিচালনা বিষয়ে দ্বিতীয়বারের মতো অনলাইন প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করতে যাচ্ছে ভারত।

ভারতীয় সরকারের সহায়তায় ভারতের ‘পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল অ্যাডুকেশন অ্যান্ড রিসার্স’ সংস্থাটি আয়োজন করছে এবারের প্রশিক্ষণের। ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে আগামী ২৭ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত।

এই কোর্সটিতে অংশগ্রহণকারীদের কোভিড-১৯ ভাইরাসটি সম্পর্কে বিস্তারিত ধারণা, সংক্রমণ প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি করণীয়, কোভিড ভাইরাসে আক্রান্ত রোগীদের তার সঙ্গীদের পরিচিতি নির্ণয় এবং ক্লিনিকাল পরিচালনা, মাঠ নজরদারি এবং জনস্বাস্থ্য ব্যবস্থাসহ অন্যান্য উদীয়মান সমস্যা সম্পর্কে ধারণা দিবে বলে জানা গেছে।

সম্পূর্ণ অনলাইন ভিত্তক প্রশিক্ষণটিতে অংশগ্রহণের জন্য https://itecgoi.in/e-itec.php ওয়েবসাইট থেকে নিবন্ধন ও প্রশিক্ষণের বিস্তারিত তথ্য জানা যাবে।

এর আগে গত ১৭ থেকে ২১ এপ্রিল একইভাবে ভারত সরকার সার্কভুক্ত দেশগুলোর চিকিৎসকদের জন্য পাঁচ দিনব্যাপী একটি অনলাইন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে।

Related Articles

Leave a Reply

Back to top button