বিশ্ব

করোনা আক্রান্ত ট্রাম্পকে শুভকামনা জানিয়ে মোদীর টুইট

সস্ত্রীক করোনায় আক্রান্তের খবর নিজেই টুইটের মাধ্যমে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাাল্ড ট্রাম্প। এর ঘন্টাখানেক পরই ট্রাম্প দম্পতিকে শুভকামনা জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুধু তা-ই নয়, ট্রাম্পকে বন্ধু সম্বোধন করে তার টুইট শেয়ার করেছেন মোদী।

শুক্রবার (০২ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে টুইট শেয়ার করেন নরেন্দ্র মোদী। ক্যাপশনে তিনি বলেন, আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করছি।

এর আগে ডোনাল্ড ট্রাম্প নিজেই টুইটে ঘোষণা দেন, তিনি এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরও আগে তাদের নিকটতম সহযোগী একজন করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার পর তারা কোয়ারেন্টিনে চলে যান।

 

Related Articles

Leave a Reply

Back to top button