অন্য খবর

করোনা আক্রান্ত জাস্টিন বিবার

বিশ্ববিখ্যাত পপ তারকা জাস্টিন বিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর: সিএনএন

রোববার লাস ভেগাসে ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’-এ পারফর্ম করবার কথা ছিল তার। কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় শেষ মুহূর্তে পিছিয়ে হয় সেই শো।

সিএনএন জানিয়েছে, করোনার হালকা উপসর্গ থাকায় বাড়িতেই আইসোলেশনে আছেন বিবার।

জানা গেছে, আগামী ২৮শে জুন ফের আয়োজিত হবে এই কনসার্ট। এই মিউজিক্যাল ট্যুরের অফিসিয়্যাল পেজ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে এই খবর।

সেসঙ্গে রোববারের টিকিট দিয়েই ২৮শে জুনের শো দেখা যাবে। এছাড়া টিকিটের পরিবর্তে টাকাও ফেরত নেয়ার ব্যবস্থাও রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button