অন্য খবর

করোনায় মারা গেলেন অভিনেতা আফরান নিশোর বাবা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অভিনেতা আফরান নিশোর বাবা মো. আব্দুল হামিদ মিয়া ভোলা ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ তথ্য নিশ্চিত করেটাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের ব্যক্তিগত সহকারী কাজী ইমরান জানান, আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে তিনি কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানেই আজ ভোররাতে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি।

আজ বাদ আসর ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে ভূঞাপুর কেন্দ্রীয় কবরস্থান ছাব্বিশায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে আফরান নিশোর মুক্তিযোদ্ধা বাবাকে।

আফরান নিশোর বাবা আব্দুল হামিদ মিয়া ভোলা একজন মুক্তিযোদ্ধা। টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button